গাড়ি চোরাচালান
পার্টস দেখিয়ে আনা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ মোংলা বন্দরে
ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ বা পার্টস আমদানির ঘোষণা দিয়ে মোংলা বন্দর দিয়ে আস্ত চারটি বিলাসবহুল গাড়ি কেটে নিয়ে আসার এক অভিনব জালিয়াতি ধরা পড়েছে। প্রায় সাড়ে চার কোটি থেকে পৌনে সাত কোটি টাকা মূল্যের এসব গাড়ি মাত্র ৯ লাখ টাকা আমদানি মূল্য দেখিয়ে খালাসের চেষ্টা করছিল ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) তৎপরতায় এই বড় ধরনের শুল্ক ফাঁকির অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে।